দাঁড়িপাল্লা বিজয়ী হলে নিজামী হত্যার বিচার হয়ে যাবে: নিজামীপুত্র মোমেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে জামায়াতের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী হত্যার বিচার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিজামীপুত্র ও সাঁথিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন। 

প্রতিপক্ষের সমর্থকরা ভোটকেন্দ্র দখল নেওয়া হবে বলে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু তারা ভুলে গেছেন এই ফর্মুলা আর দেশের মানুষ আর গ্রহণ করে না। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই সাঁথিয়াকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন আমার পিতা। তার হয়ে আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। 

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের পাশাপাশি মাদক নির্মুল করে সাঁথিয়াকে নিরাপদ জনপদে রূপান্তর করতে স্থানীয়দের কাছে ভোট দাবি করেন তিনি।

জনসভায় গৌরীগ্রাম ইউনিয়নের জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলনা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, শুরা সদস্য কামরুজ্জামান বকুলসহ ইউনিয়নের জামায়াতের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সমর্থকরা।

একাত্তর/এসি
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর