সিরাজগঞ্জে রাতে ঘরে ঢুকে ৭০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ মে ২০২৬, ১২:০৫ পিএম

সিরাজগঞ্জে নিজ ঘরে ঢুকে এক সত্তর বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। এসময় তার স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (১০ মে) রাতে জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম সোবহান প্রামাণিক (৭০)। তিনি একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। আহত স্ত্রীর নাম শেফালী। তারা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাতে সোবহান প্রামাণিক ও তার স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই সোবহান প্রামাণিকের মৃত্যু হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় জনতা একই গ্রামের ইসমাইলের ছেলে হায়দুল ইসলামকে (৫০) ঘাতক সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, গ্রামের একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই এলাকার ‘মোল্লা বংশ’ ও ‘প্রামাণিক বংশের’ মধ্যে বিরোধ চলছিলো। এই বিরোধের জেরে প্রায় দুই বছর আগে এক সংঘর্ষে বাবা ও ছেলে নিহতের ঘটনাও ঘটেছিলো। পরিবারের ধারণা, সেই পুরনো শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহতের একজন স্বজন জানান, খাস পুকুর নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। সেই শত্রুতা থেকেই সোবহান প্রামাণিককে টার্গেট করা হয়েছে বলে আমাদের বিশ্বাস।

ঘটনার পর উল্লাপাড়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তিনি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর