১১ বছর পর পুনরায় চালু রামসাগর এক্সপ্রেস

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম

দীর্ঘ ১১ বছর পর থেকে পুনরায় চালু হতে যাচ্ছে গাইবান্ধা-দিনাজপুরগামী জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার দুপুর ১২ টায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালুর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

দীর্ঘদিন পর ট্রেনটি পুনরায় চালু হওয়ায় আনন্দে ভাসছে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষ। আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে তাদের মনে। তাদের আশা, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমন অর্থের সাশ্রয় হবে।  বিভাগীয় শহরে যাওয়া আসা, শিক্ষাবোর্ড, অফিসের কাজসহ চিকিৎসার কাজে যাওয়া-আসায় ফিরবে এখন নতুন গতি। 

গাইবান্ধা থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি রেল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ করে চলাচল বন্ধ করে দেয়। সেই থেকে ট্রেনটি চালুর দাবিতে নানা আন্দোলন করে আসছিল স্থানীয়রা। গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঐকান্তিক প্রচেষ্টায় ট্রেনটি আবারো চালু হলো। ট্রেনটি চালু করা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিলো।

 

একাত্তর/জো
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর