হাতে দড়ি বাঁধা মা ও দুই সন্তানের মরদেহ মিললো নদীতে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পর মা ও দুই সন্তানের মরদেহ নদীতে থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তাদের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল।

বুধবার সকালে জেলা রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকার তীরনই নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের পর মা ও দুই সন্তানের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তারা।

মৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। লাশ তিনটির হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে সেটি খুলে দেওয়া হয়। তাদের কেউ বলছেন, এটি হত্যা। আবার কেউ বলছেন আত্মহত্যা। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী স্বামীর সঙ্গে রাগ করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। পরিবার সকালে থানায় সাধারণ ডায়েরি করেছে। পরে খবর আসে পাই মা ও দুই সন্তানের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর