নীলফামারীতে বাঘের আক্রমণে শিশুসহ আহত চার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

নীলফামারীতে বাঘের আক্রমণে শিশুসহ চার জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা তাদের একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গ্রামবাসীরা মিলে বাঘটি হত্যা করেছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের আকালীবেচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, ওই এলাকার তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন গাছে একটি বাঘ দেখতে পেয়ে শিশুসহ কয়েকজন একত্রিত হন। এসময় বাঘটি গাছ থেকে নেমে আক্রমণ করলে চারজন আহত হয়। 

আহতরা হলেন, আকালীবেচা পাড়া গ্রামের বুলেট মিয়া (২৮), ফেরদৌস আলম (৩৫), নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল (৮)। তাদের মধ্যে বুলেট মিয়াকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় স্থানীয় লোকজন ছুটে এসে বাঘটিকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখেন। পরে বন বিভাগ ও থানা পুলিশ এসে মৃত বাঘটি উদ্ধার করে।

এ বিষয়ে রংপুর বনবিভাগের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় জানান, এই অঞ্চলে চিতাবাঘ নেই। এটি লেপার্ড, ভারতীয় সীমান্ত পাড় হয়ে দেশে ঢুকতে পারে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর