পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে: শিরীন শারমিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম

উন্নয়নে বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার সকালে লালদীঘির ফতেপুরের মকিমপুর-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে।

এসময় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌকার সরকার থাকায় সারাদেশের উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে পীরগঞ্জে।

ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি ফতেপুর গ্রামের ভোটার। তিনি তৃতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার সকালে স্পিকার লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দু’জন স্বতন্ত্র ও পাঁচজন দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নুর আলম মিয়া লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন হাতঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ আম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক ও তাকিয়া জাহান চৌধুরী কাচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার তিন লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৪৯৮ জন ও পুরুষ ভোটার এক লাখ ৬৪ হাজার ২৫২ জন। ১১১টি কেন্দ্রের ৭১২টি কক্ষে হবে ভোট গ্রহণ।

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর