পোলিং এজেন্ট না আসায় ভোট শুরু হলো দেরিতে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:২৯ এএম

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে। তবে রূপগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনের কিছু জাগায় দেখো গেছে ভিন্ন চিত্র।

বেশ কিছু কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্ট সময় মতো না আসায় প্রায় ১৫ মিনিট পরে ভোট শুরু হয়েছে রূপগঞ্জের বেশিরভাগ কেন্দ্রে।

এরমধ্যে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল আটটার মধ্যে সেখানে পোলিং এজেন্টরা এসে পৌঁছায়নি। ভোট শুরু হতে ১৫ মিনিটেরও বেশি সময় লেগে যায়।

এদিকে কুয়াশা ও শীতের মধ্যে সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন বিভিন্ন প্রার্থীরা।

এদিন ভোটের শুরুতেই নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী রূপসী মডেল স্কুল এন্ড কলেজে ভোট দেন। এ সময় তিনি ভোট কেন্দ্রের কয়েকটি বুথ পরিদর্শন করেন তিনি।

সকাল পৌনে ৯টার দিকে একই কেন্দ্র পরিদর্শনে যান তৃণমূল বিএনপির মহাসচিব ও প্রার্থী তৈমুর আলম খন্দকার।

গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার সন্ত্রাসী বাহিনী তার হিন্দু ভোটারদের ভোট কেন্দ্রে আসতে হুমকি ও বাঁধা সৃষ্টি করছে। যে কারণে এখন পর্যন্ত ভোটারদের আশানুরূপ উপস্থিতি হচ্ছে না।

বিষয়টি নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসারকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে তৈমুর আলম খন্দকার সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে তার কোনো এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি নৌকার সমর্থকেরা।

নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৮৫ হাজার ৬১৬ জন। আর মোট ভোট কেন্দ্র ১২৮ টি। এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর