দিনাজপুরে কষ্টি পাথরের যুগল মূর্তি উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম

দিনাজপুর সদর উপজেলায় মাটি কাটার সময় শ্রমিকেরা কষ্টি পাথরের তৈরি রাধাকৃষ্ণ সদৃশ যুগল মূল্যবান মূর্তি উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় মেশিন দিয়ে  মাটি কেটে পুকুর ভরাট করার সময় দুর্লভ মূর্তিটি শ্রমিকদের নজরে আসে। শ্রমিকরা মূর্তিটি  দেখতে পেয়ে পুকুরের মালিককে অবহিত করেন। পুকুরের মালিক এ তথ্য পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানায় পুলিশকে অবহিত করেন।

এরপর শ্রমিকরা মালিকের তত্ত্বাবধানে মূর্তিটি পানি দিয়ে পরিষ্কার করেন। পুলিশের সহায়তায় দিনাজপুর শহরের চকবাজার সোনাহার পট্টির জুয়েলারি ব্যবসায়ী অনিল চন্দ্র ও আরও কয়েকজন ঘটনাস্থলে এসে মূর্তিটি মূর্তিটি প্রাথিমকভাবে পরীক্ষা করেন। তারা মূর্তিটি কষ্টিপাথরের মূল্যবান মূর্তি হিসেবে শনাক্ত করেন ।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন জানান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মূর্তিটি বৃহস্পতিবার রাত ১০টায়  জব্দ করে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রাখা  হয়েছে ।

দিনাজপুরে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ  জানান, উদ্ধারকৃত মূর্তিটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মূর্তিটি সংরক্ষণের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/জো
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর