পুলিশের রেকারের চাপায় রিকশাচালক নিহত, বিক্ষোভ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম

গাইবান্ধায় পুলিশের রেকারের  চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক রিকশাচালক। হতাহতের এ ঘটনায় বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

বুধবার সকাল ১০টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিকশাচালকের নাম শাহিন (২০)। তিনি উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেল। আহত রিকশাচালকের নাম আসাদুল ইসলাম (৩৩)। তিনি ভাগদড়িয়ে গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাহিন রিকশা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় থানা থেকে পুলিশের রেকারটি  মহাসড়কে ওঠার সময় শাহিনের রিকশাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় দাঁড়িয়ে থাকা আরেক রিকশাচালক। 

এদিকে এ ঘটনায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে। পরে গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। 

একাত্তর/এসি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর