রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:১৬ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

দুপুরে কোটা আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট-টিয়ার শেল ছোড়ে। এতে সাঈদ মারাত্মক জখম হন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

পরে আন্দোলনকারীরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আগুন দেয় এবং ভাঙচুর করে। এসময় পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

পরে বিজিবি ও রংপুরের ফায়ার সার্ভিস উপাচার্যসহ শিক্ষকদের উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভাঙচুরের সময় ক্যাম্পাসে কোনো পুলিশ ছিলো না। সন্ধ্যা ৭টার পর আন্দোলনরত শিক্ষার্থীরা চলে গেলে অবস্থার উন্নতি হয়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতির কক্ষে আগুন ধরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক মাহমুদুল হক বলেন, উপাচার্যের বাসভবনে ঢুকে ভবনের নিচতলা ও একতলায় আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। তারা নিচতলাতেও ভাঙচুর চালায়।

তিনি বলেন, আবু সাঈদ নিহতের ঘটনার পর পুলিশ ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

কেএসএইচ
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর