নীলফামারীতে শিয়ালের কামড়ে আহত অর্ধশতাধিক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারায় ইউনিয়নের সরকারপাড়ার গ্রামের স্কুল শিক্ষক নূর মোহাম্মদ জানান, সন্ধ্যার পর থেকে একদল শিয়াল এলাকার রাস্তায় চলাচলকারী পথচারী ও বাড়িঘরের মানুষের ওপর আক্রমণ করে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৫০ জনকে আহত করে।

আহতরা জাকিরগঞ্জ বাজার সংলগ্ন মেম্বারপাড়া, কৈপাড়া, সরকারপাড়া, হাজীপড়া, বাহারপড়া ও গুচ্ছগ্রামের বাসিন্দা।

জাকিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জিন্নাত আলী জানান, শনিবার রাত আটটা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত শিশু, বৃদ্ধ ও গৃহবধূসহ ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তিনি।

এর মধ্যে গুরুতর আহতদের হয়েছেন- রিফাত হোসেন (৫) ও রিশা মনি (৮), খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮) ও বেলাল হোসেন (৫০)।

জিন্নাত আলী জানান, গুরুতর আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়াসহ ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ্ জানান, ইউনিয়নের প্রত্যন্ত জাকিরগঞ্জ গ্রামে শিয়ালের কামড়ে ৫০ জন আহত হয়েছেন। তাদের ভ্যাকসিন নেয়াসহ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

তিনি জানান, শিয়ালের আতঙ্কে স্থানীয়রা লাঠি হাতে পাহারা দিচ্ছে। তারা একটি শিয়ালকে পিটিয়ে মেরেছে।

একাত্তর/আরএ
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর