পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওরফে সালমান (৬) গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিলো। জুমার নামাজ পড়ে বাড়িতে এসে শিশুটি ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এসময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায় চালক। পরে স্থানীয়রা জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

শিশুর চাচা সাইদার আলী জানান, দুপুরে শিশুটি খেলার সময় এ ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তিনি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবেন।

একাত্তর/আরএ
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর