বিএনপি বৈষম্যের কোনো আশ্রয় নেবো না: ডা. জাহিদ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা আর যাই হোক বৈষম্যের কোনো আশ্রয় নেবো না। কারণ বৈষম্য নিয়ে অনেক কিছুই হয়েছে গত চব্বিশের জুলাই-আগস্টে। 

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে হাকিমপুর উপজেলার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। 

এসময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, নির্ভয় দেবো এবং নির্বিঘ্নে নিঃসঙ্কোচে দেবো- আপনারা এই রকম একটা পরিবেশ নিশ্চিত করুন। 

সভায় ৩১ দফা সম্পর্কে তিনি বলেন, জনগণ যদি সহযোগিতা করেন, তাহলে আগামীতে আমরা এই দেশকে সামনের দিকে নিয়ে যাবো। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ শিক্ষকবৃন্দ।

এর আগে সকাল ১০টায় তিনি বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

একাত্তর/এসি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর