হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

দীর্ঘ সাত বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এই ফলগুলো আমদানি করে।

রোববার (৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ২৫ মেট্রিক টন আপেল নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনার মহামারীর আগে ভারত থেকে আপেল আমদানি হয়েছিলো। সবার সহযোগিতায় আজ থেকে আমদানি শুরু হয়েছে। কাস্টমস যথেষ্ট সহযোগিতা করছে। এক সময় এই বন্দর দিয়ে প্রচুর পরিমাণ ফল আমদানি হতো। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান, আপেল আমদানি থেকে ৭০০ ডলারে রাজস্ব এসেছে। 

একাত্তর/এসি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর