পঞ্চগড়ে এক নারীকে চার ট্রাক চালকের ধর্ষণ, সবাই গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

পঞ্চগড়ে এক নারী চার জন ট্রাক চালকের ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ বলছে, নির্যাতনের শিকার নারী মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় মামলা ও সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বন্দরের প্রহরীরা। পরে বিকেলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদর উপজেলার মো. হাসান (১৮) ও রাজিব (২০), জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকার  হানিফ ও একই এলাকার চাদিনা দক্ষিণ পাড়ার সোহেল।

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেটে এই নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীকে ধরে এনে অভিযুক্তরা ধর্ষণ করেন। বন্দরের নিরাপত্তা প্রহরীরা তাদের রাত তিনটার দিকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশে সোপর্দ করে। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, ভিকটিম নারী মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় থানায় মামলা রজু হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর