বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম হবে স্বাধীন: ডা. জাহিদ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যম হবে স্বাধীন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সময় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে হিলি চারমাথা মোড়ে হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

পরে প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে তিনি পরিচিত হন। 

এ সময় ডা. জাহিদ বলেন, সাংবাদিক এবং আমরা একে অপরে পরিপূরক। আপনারা সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরেন। আর আমরা (জনপ্রতিনিধি) সেটি সমাধান করার চেষ্টা করি এবং করবো ইনশাআল্লাহ। জনগণ সুযোগ দিলে হিলি স্থলবন্দর, স্টেশন ও রাস্তাঘাটের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো। 

মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করা হয়। 

এ সময় হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায়, উপস্থিত ছিলেন- হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন মিঠু, পৌর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহে আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহারসহ হিলি প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ।

একাত্তর/এসি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর