জামায়াতে ইসলামীর বড়োগলায় কথা মানায় না: ফখরুল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

জামায়াতে ইসলামীর বড়গলায় কথা মানায় না বলে মন্তব্য করেছেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করেনা, তাদের হাতে জনগণ ক্ষমতা তুলে দেবেনা।

রোববার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের বোদায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

১২ তারিখ জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আশা প্রকাশ করে তিনি বলেন, এই নির্বাচনে একটি দায়িত্বশীল সরকার গঠন করতে পারলে দেশকে সামনে নিয়ে যাওয়া যাবে। বিএনপি মহাসচিব বলেন, দেশকে উন্নত আর সামনে এগিয়ে নিতে হলে ধানের শীষের কোনো বিকল্প নাই। 

এসময় পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে বিকেলে দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। ওই দলটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারা অতীতেও স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিলো এবং এখনও জনগণের কল্যাণ চায় না। 

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের শুরুতে ওই দলটি বলেছিলো, জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পরে দেখা গেছে তারা ঠিকই নির্বাচনে এসেছে। আবার দাবি আদায় না হলে নির্বাচন বর্জনের কথা বলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে। এসব কারণে দলটির অবস্থান ও বক্তব্যে বিশ্বাসযোগ্যতার সংকট রয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশ ও জনগণকে রক্ষা করতে হলে স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর