কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১১:২১ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে বৈদ্যুতিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে ঘোগাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতর হলেন—সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী। পুলিশ জানিয়েছে, তারা পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, ঘোগাদহ বাজার এলাকায় ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের কাজ চলছিলো। এসময় অসাবধানতাবশত খুঁটিটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে খুঁটি ধরে থাকা ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত দুজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর