লালমনিরহাটে তেল নিয়ে তুলকালাম, আহত ২০, পাম্প ভাঙচুর

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম

লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সঙ্কেটর মধ্যে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলার আদিতমারী উপজেলার ‘ফাতেমা ফিলিং স্টেশন’-এ তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারী ও ক্রেতাদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেছে।

জেলায় জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দেওয়ায় ইতিমধ্যে ২৯টি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। হাতেগোনা দুই-একটি পাম্পে সামান্য তেল থাকলেও সেখানে তেলের জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। দুপুরে আদিতমারীর ফাতেমা ফিলিং স্টেশনে কয়েকশ মোটরসাইকেল ও ট্রাক্টর চালক ভিড় করেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া এবং সিরিয়াল ভেঙে তেল দেওয়াকে কেন্দ্র করে প্রথমে পাম্প কর্মচারীদের সঙ্গে ক্রেতাদের কথা-কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। পাম্প মালিকের লোকজন এবং মোটরসাইকেল চালকরা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। সংঘর্ষ চলাকালীন উত্তেজিত জনতা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিচার্জে আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশের উপস্থিতিতে পুনরায় তেল বিক্রি শুরু হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেছিলো। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তেল বিক্রি স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর