‘ভৌতিক কাণ্ড’, নিখোঁজ বৃদ্ধা বসেছিলেন তেঁতুল গাছের মগডালে

আপডেট : ০৬ মে ২০২৬, ০৪:১০ পিএম

কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার পর এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এই অদ্ভুত ঘটনাটি ঘটে।

উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি আনন্দবাজার এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।

পরিবার জানায়, সকাল থেকে সাজেদা বেগমকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড়ো তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাকে গাছের ওপর কখনও বসে, আবার কখনও শুয়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই নারী পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে অবস্থান করছেন। তবে পরিবারের পক্ষ থেকে কিছুটা আপত্তি থাকায় উদ্ধার কার্যক্রম শুরুতে কিছুটা বিঘ্নিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন তাকে নামিয়ে আনার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

নিখোঁজ হওয়ার পর কীভাবে বা কেন ওই বৃদ্ধা তেঁতুল গাছের মগডালে উঠেছিলেন, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর