খুলছে তিস্তা মহাপরিকল্পপনা বাস্তবায়নের দ্বার: ত্রাণমন্ত্রী

আপডেট : ১১ মে ২০২৬, ০১:১০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

সোমবার (১১ মে) লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক হাজার কর্মচারীর নিয়োগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আর মাত্র কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন। আমরা সবাই অত্যন্ত আশাবাদী যে, প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কার্যকর আলাপ-আলোচনা হবে এবং এটি বাস্তবায়নের পথে বড়ো অগ্রগতি হবে।

তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি তাদের ইশতেহারে ঘোষণা করেছিলো যে, ক্ষমতায় এলে ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সরকার সেই প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর মেয়াদে সরকার এক কোটি মানুষের জন্য মহা-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বেকারত্ব দূর করে স্বাবলম্বী সমাজ গড়ার লক্ষ্যেই সরকার সব পরিকল্পনা সাজিয়েছে।

একাত্তর/এসি
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর