ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

সিলেটের গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা এবং এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সালুটিকরের মিতুমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সদস্য ওবায়দুল্লাহ ইসহাক ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রশিদ।

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, রাত একটার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার মিতুমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাঈদুর রহমান ও তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর