বন্যায় সিলেট অঞ্চলে ১২ হাজার গ্রাহকের বিদ্যুৎ বন্ধ 

আপডেট : ২০ জুন ২০২৪, ০৭:০৬ পিএম

বন্যায় প্লাবিত হওয়া সিলেট অঞ্চলে ১০ থেকে ১২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পানি নেমে গেলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট বিতরণ জোনের আওতাধীন সব এলাকাই কম-বেশি বন্যা কবলিত হওয়ায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে অনেক জায়গায় ট্রান্সফরমারের ফিউজ কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।

‘এছাড়া অনেক বসতবাড়ি নিমজ্জিত হওয়ায় পানি বেড়ে মিটার পর্যন্ত চলে আসায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়েছে।’  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব কারণে বিতরণ জোনের প্রায় ১০ থেকে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বন্যার পানি কমলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কার্যক্রম গ্রহণ করা হবে।

আর একইসঙ্গে, সিলেট বিতরণ অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। 

বিদ্যুৎ বিভাগ সার্বিকভাবে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোথাও ছেড়া বৈদ্যুতিক তার দেখলে কাছের বিদ্যুৎ অফিসে জানানো অনুরোধ করা হলো। 

এদিকে প্রাথমিক হিসাবে, সিলেট বিভাগের বন্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৯৪ কোটি ৪০ লাখ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৭৩ কোটি ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

পাহাড়ি ঢলে উজান নেমে আসা পানি ও প্রবল বর্ষণে সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যাপক দুর্ভোগ পড়েছে মানুষ। ওই দুই জেলায় প্রায় ১৪ লাখ মানুষ পানিবন্দি। গবাদি পশু, পরিবারের নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানিতে বন্যার প্রভাবে সিলেটের ৩৩/১১ কেভি ২১ টি উপকেন্দ্রের মধ্যে ৭টির ভেতরে পানি প্রবেশ করছে। তবে পানি এখনো নিরাপদ দূরত্বে থাকায় উপকেন্দ্রসমূহ চালু রয়েছে।

এছাড়া বেশ কয়েকটি ট্রান্সফরমান পোল, মিটার পোল ও বিতরণ লাইনের পোল হেলে পড়েছে। 

আরবি
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর