বন্যায় সিলেটে ২০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:২১ এএম

সিলেটে এবারের বন্যায় সড়ক ও জনপথ এবং এলজিআরডির প্রায় দুইশ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামতে দরকার হবে প্রায় চারশ’ কোটি টাকা। সড়ক ও জনপথের ৩৯ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। উজানের ঢলের কারণে বার বার রাস্তা মেরামত করেও টেকানো যাচ্ছে না। এলাকাবাসী বলছেন, সিলেটের বন্যা নিয়ন্ত্রণে দরকার নদী খনন করা।

উজানে বৃষ্টি না থাকায় সিলেটে সব নদীর পানি এখন বিপদ সীমার নিচে। দু-একটি এলাকা ছাড়া শহর আর হাওরের ঘরবাড়ি থেকেও বানের পানি নেমে গেছে।

উজানে ঢল না থাকলেও ফেঞ্চুগঞ্জ মধ্যবাজারের পানি এখনও নামেনি। গেলো দু’বছর ধরে বন্যার পানিতে ডুবছে বাজারটি।

ব্যবসায়ীরা বলছেন, কুশিয়ারা নদী খনন না করাতেই এই অবস্থা।

এবার বন্যা সিলেটে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করেছে। সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩৯ কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে। আর স্থানীয় সরকার বিভাগের রাস্তা নষ্ট হয়েছে প্রায় ১৬০ কিলোমিটার। দুই প্রতিষ্ঠানের এই রাস্তা মেরামতে লাগবে কয়েকশ’ কোটি টাকা। অতিরিক্ত ঢলের কারণে সড়কগুলো টিকছে না।

সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমীর হোসেন জানান, সড়ক ও জনপদের ৫৪৩ কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম দফায় ৩৮ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হয় ৩৯.৪ কিলোমিটার রাস্তা।

সুরমা-কুশিয়ারা নদীতে পলি জমে গভীরতা কমে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ভয়াবহতাও এবার বেড়েছে। পানি নিষ্কাসনের প্রাকৃতিক উৎসগুলো বিলীন হওয়ায় এই সমস্যা আরও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার বলেছেন, আমরা প্রায় ২০টা নদী খননের পরিকল্পনা করছি।

যেভাবে হাওর ও শহরে উন্নয়ন করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে তাতে ভবিষ্যতে সিলেট অঞ্চলের বন্যা নতুন শঙ্কার কারণ হতে পারে।

একাত্তর/আরএ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর