বালুর ট্রাক আটকাতেই বেরিয়ে এলো ভারতীয় চিনির বস্তা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম

ফের অর্ধকোটি টাকা মূল্যের ২৮০ বস্তা ভারতীয় চিনির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বালু ভর্তি একটি ট্রাকে করে এই চিনি সিলেট শহরে আনার সময় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আটক করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজিবি বলছে, সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকটিকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশিকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা চিনি কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়।

সীমান্তে চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আরবি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর