অকাল বন্যার শঙ্কা, হাওরের পাকা ধান কাটার পরামর্শ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

আগামী ১৮ এপ্রিল থেকে ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পাহাড়ি ঢলে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই হাওরের পাকা ধান কাটতে কৃষককে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে বোরো ধান ঘ‌রে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসন ও কৃষি বিভা‌গের সব কর্মকর্তা‌র ছু‌টি বা‌তিলের ঘোষণাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে এই আহবান জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জেলা প্রশাসক জানান, ১৮ এপ্রিল থেকে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি সুনামগঞ্জের অভ্যন্তরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধির পাশাপাশি হাওরের অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, এতে আতঙ্কিত না হয়ে আমরা কৃষকদের বলবো কালবিলম্ব না করে হাওরের পাকা ধান কেটে ফেলুন।

ছাত্র প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি জানা, ধান কাটতে গিয়ে শ্রমিকের সঙ্কট দেখা দিলে তারা সহযোগিতা করবেন। সঙ্গে আমাদের সহযোগিতাও থাকবে। এছাড়াও কৃষি বিভাগ কৃষক সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেওয়া আছে। সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। 

সুনামগ‌ঞ্জে বোরো ধান ঘ‌রে তুলার আগ পর্যন্ত জেলা প্রশাসন ও কৃষি বিভা‌গের সব কর্মকর্তা‌দের ছু‌টি বা‌তিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সময়টাতে বিভাগগুলোর কোনো সরকারি কর্মকর্তারা ছুটিতে যেতে পারবেন না।

প্রেসব্রিফিং অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর