সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে গুলি করে। 

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গারপাড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সিও লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, মধ্যরাতে ওই স্থান দিয়ে ১০-১২ জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে গরু আনছিলেন। এসময় বিএসএফের টহল দল তাদের বাধা দেয়। তখন গরু চোরাকারবারিরা বিএসএফ টহল দলের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। বিএসএফ তখন চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে চোরাকারবারীদের উদ্দেশে তারা তিন থেকে চার রাউন্ড গুলি করে। এতে শফিকুল গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীয় চোরাকারবারিরা গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ সীমানায় নিয়ে আসে। পরিবারের লোকজন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে  বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি পাঠানোর মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজের আট দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে গোপনে মরদেহটি দাফন করতে গেলে খবর পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর