হবিগঞ্জ সীমান্তের ওপারে তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম

হবিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে তীর মেরে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। কবে, কখন এই ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও বিজিবির দাবি, ওই তিন বাংলাদেশি দুই থেকে তিন দিন আগে ভারতে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে- তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বাসিন্দা। 

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায়, যা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভারতের ভেতরে। 

বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিন জন বাংলাদেশি গত দুই থেকে তিন দিন আগে ভারতে প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকরা সন্দেহবশত তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। মরদেহগুলো বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

বিজিবি জানায়, নিহতদের সম্ভাব্য বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায়। তবে তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে তথ্য যাচাই চলছে।

সংস্থাটি জানায়, এ ঘটনায় তারা ইতিমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর