একটি দল মামলা বাণিজ্যের পর এখন তা তুলে নেওয়ার লোভ দেখাচ্ছে: নাহিদ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাঁচ আগস্টের পর থেকে একটি দল মামলা বাণিজ্য করেছে। নির্বাচনকে কেন্দ্র করে তারা এখন আবার সেই মামলা তুলে নেওয়ার লোভ দেখাচ্ছে।

নাহিদ বলেন, আপনার দেখেছেন, একটি দল নির্বিচারে সারাদেশে মামলা দিয়েছে। তারা মামলা বাণিজ্য করে স্পষ্ট প্রতারণা করছে। আপনারা শুনেছেন ৩১ দফার কথা। তারা ৩১ দফার সঙ্গে প্রতারণা করছে। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে প্রতারিত হবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজার-৪ আসনে শাপলা কলির প্রার্থী প্রীতম দাশের পক্ষে শ্রীমঙ্গলে প্রচার কাজ শুরু করেন এনসিপির শীর্ষ নেতারা। পরে পরে শ্রীমঙ্গল স্টেশন রোডে আয়োজিত পথসভায় নাহিদ এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা দেখেছি, একটা দল সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম করছে। জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। ১১ দলীয় জোট তা সহ্য করবে না। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

সভায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের সময় যতোই এগিয়ে আসছে একটি দল ততোই হিংস্র হয়ে উঠছে।

নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চা শ্রমিকদের উদ্দেশে বলেন, ক্ষমতায় এলে তাদের বেতন ঘণ্টায় ১০০ টাকা করা হবে।

একাত্তর/এসি
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর