অসৎ নেতৃত্বে মানুষের ভাগ্য বদল হয়নি: আমিরে জামায়াত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের ভাগ্য বদলে যায়, সেই দেশের মানুষের ভাগ্য না বদলানোটা হতাশার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে মানুষের ভাগ্যে পরিবর্তন আসেনি। ২৮ লাখ কোটি টাকা দেশে থেকে পাচার হয়েছে।

শনিবার (৭ ফেব্রুযারি) সকালে স্থানীয় নিউফিল্ড মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

চাঁদাবাজ, দখলদারদের ভয়ে আজ সারাদেশ তটস্থ, ৫৪ বছরেও এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি মন্তব্য করে তিনি বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছেন, তারাই চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে জড়িত। আমরা রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে নিয়েছি।

চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে করে দেবো। ব্যবসায়ীদের ঘুম আর হারাম হবে না। 

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমিরে জামায়াত বলেন, কোথাও কেউ আমার মা-বোনদের গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে সমুচিত জবাব দিয়ে পুলিশে দেবেন। এর কারণে যদি কেউ মামলা দেয়, তাহলে আমার বিরুদ্ধে মামলা দিতে বলবেন।

এসময় ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার সামনে অঙ্গীকার করেন, আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে তাদের পরিবারের প্রত্যেক সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য থাকবে। সরকারি কোনো প্লট আমরা নেবো না, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেবো না।

এ অঞ্চলের চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে চা বাগানের আধুনিকায়ন করা করা হবে। প্রযুক্তিনির্ভর করে শ্রমিকদের কাজ সহজ করা হবে। চা-শ্রমিকদের সন্তানরাও সবার মতো সমান সুযোগ পাবেন।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দিনভর রাজধানীর শাহবাগে পুলিশ ও বিচার দাবিকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গ টেনে জামায়াতে আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শুধু শরিফ ওসমান হাদি হত্যাই নয়, আবরার ফাহাদ থেকে আবু সাঈদ, সব হত্যার বিচার করা হবে।

একাত্তর/এসি
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর