সিলেটে হাম উপসর্গে আরও এক তরুণী ও দুই শিশুর মৃত্যু, মোট ১২৫

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক তরুণী ও দুইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর মৃত্যুর এই তথ্য জানিয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেড় বছর বয়সী মো. এহসানুল, ১৮ বছর বয়সী বর্ণা রাণী দাস এবং আট মাস বয়সী শিশু আয়ান। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি হবিগঞ্জে এবং একজনের বাড়ি সিলেটে।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ১২৫ জনের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। জেলাওয়ারি হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে ৫২ জন, সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬১ জন চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৯১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এক জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ৮২৭ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন, সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন এবং মৌলভীবাজারে ১০২ জন রয়েছেন।

হামের এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের যথাসময়ে টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একাত্তর/এসি
বগুড়ার এরুলিয়া এবং সিলেটের ওসমানীনগরে আলাদা দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন।
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার...
বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৫। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তবে র‌্যাবের...
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর