মৌলভীবাজারে অটোরিকশার চালক হত্যায় ছয়জনের যাবজ্জীবন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

মৌলভীবাজারের রাজনগরে ২০০৮ সালে সিএনজিচালিত আটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন সাজার আসামিরা হলেন- তাজুল ইসলাম, নুর উদ্দিন, হরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া ও খুরশেদ মিয়া। তাদের মধ্যে বশির ও খুরশেদ মিয়া পলাতক আছেন। 

দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে। 

একাত্তর/এসি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
ফিলিপাইন সফরে গিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘খুব বড় বাণিজ্য চুক্তি’ সম্পাদিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ভবনে এক রাষ্ট্রীয়...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও দক্ষিণ ওডিশা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের...
আধুনিক প্রযুক্তি দুনিয়ার অন্যতম সংযোজন ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল এ মুদ্রা ব্যবস্থা একদিকে যেমন সুরক্ষিত অন্যদিকে হ্যাকারদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাইন্যান্সের পর এবার...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর