ঢাবির ৯৫ ভাগ শিক্ষার্থী টিকার আওতায়: উপাচার্য

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০২:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ থেকে ৯৬ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তবে সশরীরে ক্লাস শুরুর পর কোথাও কোথাও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে বলে স্বীকার করলেন উপাচার্য।

শুক্রবার বাণিজ্য অনুষদ গ-ইউনিটের ভর্তি পরীক্ষা দেখতে গিয়ে তিনি এসব কথা জানান। তবে, এবার ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা ভালো বলেও দাবি তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো সাপ্তাহিক ছুটির প্রথম দিনে।

সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৭ হাজার ৩৭৪ জন। প্রতি আসনে লড়ছে ২১.৯০ জন।

সবমিলিয়ে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষার আসন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে সাতটি বিশ্ববিদ্যালয়ে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি সার্বিক ব্যবস্থাপনায় নিয়ে সন্তোষ জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে উপাচার্য বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় খুব সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: গৃহবধূ থেকে গার্মেন্টস মালিক, ঘুরে দাঁড়ানোর অদম্য এক গল্প

তার কাছে প্রশ্ন ছিলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা আর সশরীরে ক্লাসের বিষয়ে। তবে স্বাস্থ্যবিধি না মানলে ঝুঁকি বাড়বে বলে জানান উপাচার্য।

তিনি বলেন, সাত-আট দিন আগের হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ শিক্ষার্থী করোনা প্রতিরোধী টিকার আওতায় এসেছে। এখন এ হার ৯৫ থেকে ৯৬ ভাগ হবে।

তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সর্তক ও তৎপর হতে হবে।

আগামীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র অন্য বিভাগীয় শহরে থাকবে কি না এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, শুধুমাত্র করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা ঢাকার বাইরে পরীক্ষা নেইনি। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কষ্ট লাঘব করা।

এদিকে, দেড় ঘন্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালো মিশ্র প্রতিক্রিয়া। কেউ বললেন, প্রশ্নপত্র ভালো হয়েছে। আবার কেউ অভিযোগ করলেন, প্রশ্নপত্র কঠিন করা হয়েছে বলে।


একাত্তর/টিএ

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর