আবরার হত্যার রায়ে সন্তোষ প্রকাশ বুয়েট উপাচার্যের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৫ পিএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়ে ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার। একইসঙ্গে স্বল্প সময়ে রায় কার্যকরের আশা প্রকাশ করেন তিনি।

বুয়েট উপাচার্য বলেন, বিচার বিভাগের ওপর আমাদের আস্থা রাখা উচিত। তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সঠিক রায়টিই দিয়েছেন বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অল্প সময়ে বিচারটি সম্পন্ন হয়েছে। আমরা চাই, আইনগত প্রক্রিয়া মেনে রায়টি দ্রুত কার্যকর করা হোক।

রায়ের বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা জানান, এই রায় বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। এসময় পলাতক তিনজনকে আটকের দাবি জানান তারা।

এর আগে, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আবরার হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বুয়েটের উপাচার্য বলেন, রাজনীতি যে অপরাজনীতি হবে সেটা কে জানতো। তিনি আরও বলেন, ভবিষ্যতে ছাত্রদের মতামত নিয়ে চলতে চাই। রাজনীতির প্রভাব যেনো না থাকে সেই ভাবেই কাজ করে যাচ্ছে বুয়েট প্রশাসন।

আরও পড়ুন: আবরার হত্যার রায়ে নাখোশ আসামিপক্ষ, আপিলের সিদ্ধান্ত

আবরার হত্যার পর বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখপাত্র তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র মাহমুদুর রহমানের কাছে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দুপুরে সভার মাধ্যমে পর রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় বুয়েট শাখার ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও অনেক জনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জনকে পুলিশ গ্রেপ্তার করে, ৩ জন এখনো পলাতক।


একাত্তর/টিএ

এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর