আইইউবিতে গ্রিন জিনিয়াসের তৃতীয় সমাপনী

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০:৩১ পিএম

ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে টেকসই উন্নয়ন এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে তৃতীয়বারের মতো শুরু হয় ‘গ্রিন জিনিয়াস’। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং গ্রিন প্ল্যানেট ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার (২৭ মার্চ, ২০২২) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার- বিতরণী ও সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, ক্লাব সদস্য, অভিভাবক, আয়োজক কমিটি এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবি'র পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. আয়াজ রাব্বানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভেলটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইন্তেখাব আলম। 

২০১৭ এবং ২০১৯ সালে গ্রীন জিনিয়াসের দুটি সফল আসরের পর, এই বছর দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে ৫০টিরও বেশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ জন প্রতিযোগী তিনটি বিভাগে অংশগ্রহণ করে। দুর্দান্ত সব আইডিয়ার মধ্যে থেকে স্কুল/কলেজ বিভাগ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছিল।

নির্বাচিত অংশগ্রহণকারীরা সিম্পোজিয়াম রাউন্ডে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে তাদের ধারণা উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত বিচারকগণ প্রতিযোগীদের প্রদর্শিত প্রতিটি আইডিয়া মূল্যায়নের মাধ্যমে গ্রীন জিনিয়াস এর তৃতীয় আসরের বিজয়ীদের বেছে নেন।

গ্রীন জিনিয়াস সিজন-৩ এর স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন  আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে মো. মহিউদ্দিন সৌরভ। আর বিশ্ববিদ্যালয় ক্যাটিগরিতে বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রিশান আহমেদ। স্কুল এবং কলেজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্কলাস্টিকা স্কুলের জায়না ফারিন শাহেদ এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছে ঢাকা কলেজ থেকে ইয়াফাস ইউশা। নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থী মোহাম্মদ যায়েদ ইকবাল খান বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ২য় পুরষ্কার এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থী তন্ময় দাস তৃতীয় পুরষ্কার অর্জন করেছে। এছাড়াও আফ্রিকান লিডারশীপ ইউনিভার্সিটি, রোয়ান্ডা থেকে আরুনা বাঙ্গুরা আন্তর্জাতিক অংশগ্রহণকারী হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছে।

আরও পড়ুন: সরকারি চাকরিতে দাড়ি-টুপি বাধ্যতামূলক করলো তালেবান

অনুষ্ঠানের প্রধান অতিথি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ এবং এই ক্ষেত্রে তরুনদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ  টেকসই উন্নয়নে ভূমিকা রাখার জন্য গ্রীন প্ল্যানেট ক্লাব এবং আইইউবি এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ জানান।

আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার বক্তব্যে আয়োজক দলের স্বেচ্ছাসেবী ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন। গ্রীন প্ল্যানেট ক্লাব এর  ক্লাব উপদেষ্টা এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার মো. ইখতেখারুল ইসলাম অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দেন।


একাত্তর/আরবিএস  

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। রোববার (১৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার কলেজের অধ্যক্ষ সই করা এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইনক্লুশন ফর ন্যাশনাল গোলস: লেডিস ইন লিডারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর