আইইউবিতে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৩:৩৬ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইনক্লুশন ফর ন্যাশনাল গোলস: লেডিস ইন লিডারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস; এফসিবি বিটপির ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী; ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা; এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

সুস্মিতা আনিস বলেন, যে পরিবেশে সহকর্মীদের বেশিরভাগই পুরুষ, বয়সে বড় এবং পিএইচডি ডিগ্রিধারী, সেখানে নারীদের আত্মবিশ্বাস চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় সামনে এগিয়ে যেতে হলে ক্রমাগত শেখা, বোঝা এবং মানিয়ে নেওয়ার কোনও বিকল্প নেই।

সারাহ আলী বলেন, নারীদের উচিৎ বড় ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেওয়া। জীবনে বড় কিছু করার উচ্চাকাঙ্ক্ষা থাকা জরুরি। ক্যারিয়ারের বা পরিবার – একটির জন্য আরেকটির সাথে আপস না করেই এটা করা সম্ভব, যদি সংকল্প দৃঢ় হয়।

আইইউবির নারী শিক্ষার্থীদের উদ্দেশে রুবাবা দৌলা বলেন, সামনে যত বাধা-বিপত্তিই আসুক, কোনোভাবেই থেমে গেলে চলবে না। একজন নারী হয়ে অন্য একজন নারীকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইলো যাতে আপনারা আপনাদের স্বপ্নকে ছুঁতে পারেন, লক্ষ্যগুলো অর্জন করতে পারেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, নিজের উপর সবসময় বিশ্বাস রাখতে পারেন।

রূপালী চৌধুরী বলেন, আজকের যুগে ব্যক্তিগত জায়গা থেকে প্রাসঙ্গিক থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতা থাকতেই হবে। নারীদের জন্য এটা আরো বেশি প্রয়োজন। সুতরাং আমাদের প্রতিনিয়ত শিখতে হবে এবং প্রশ্ন করতে হবে। যে প্রশ্ন করে, সে কখনো হাল ছাড়ে না।

আইইউবির ট্রাস্টি ড. হোসনে আরা আলী বলেন, একজন মা, একজন স্ত্রী, একজন অ্যামেচার চিত্রশিল্পী এবং লেখক হওয়া সত্ত্বেও তিনি সবসময় আইইউবির উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে তার মানে এই নয় যে তিনি অন্য দায়িত্বগুলোকে অবহেলা করেছেন। জীবন থেকে তিনি শিখেছেন যে সংকল্প দৃঢ় হলে এবং সময় ব্যবস্থাপনায় কুশলী হলে সকল দায়িত্ব পালন করা সম্ভব। 

স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, আইইউবিতে ভর্তি হওয়ার জন্য নারী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আমরা বেশ কিছু অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরি করেছি। দেশের সকল বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগ এবং নেতৃত্ব নির্বাচনে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারে, তাহলে জাতীয় লক্ষ্যগুলো অর্জন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি মিসেস সালমা করিম এবং উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস-এর বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক নওরীন রাহনুমা।

একাত্তর/আরএ
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। রোববার (১৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশলের বিশিষ্ট অধ্যাপক ড. ম. তামিম। 
নতুন প্রজন্মের কাছে বাংলার লোক ঐতিহ্যকে তুলে ধরতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) মঞ্চস্থ হলো মনসুর বয়াতি রচিত পালা নাটক ‘দেওয়ানা মদিনা’। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাবের পরিবেশনায় এবং...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি'র স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের উদ্যোগে রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে দিনভর সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দুপুরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর