ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষাক্রম নিয়ে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা

আপডেট : ২৭ মে ২০২২, ০৩:১৯ পিএম

আগামী শিক্ষা বছরে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক প্রথম চার মাসের পাঠদান শেষ হতে চলেছে। শিক্ষকরা বলছেন, জুন থেকে পরবর্তী ছয় মাসে তাদেরকে বাকি আট মাসের পাঠ্যক্রম শেষ করতে হবে। এটাকেই চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। 

এছাড়া নতুন এই পাঠ্যক্রমের মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে এখনো কোন নির্দেশনা নেই। এদিকে অর্ধেকেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এখনও নতুন পাঠ্যসূচির পরীক্ষামূলক কার্যক্রম শুরুই করতে পারেনি। 

অন্যরকম শ্রেণিকক্ষ। গ্রুপভিত্তিক আলোচনা করেই চলছে ক্লাস। ক্লাসরুম নয় বরং ক্লাস পরিবেশ বলছেন শিক্ষকরা। গভমেন্ট ল্যাব স্কুলের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর কাছে শিখন প্রক্রিয়াটা আনন্দের।

সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেনীর ৬২ প্রতিষ্ঠানে ২০২৩ সালের নতুন কারিকুলামের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। প্রথম ধাপে চারমাসের কার্যক্রম শেষ হচ্ছে জুনে।

শিক্ষার আনন্দঘন পরিবেশের পাশপাশি আছে চ্যালেঞ্জও। এখনো শিক্ষকরা জানেন না কেমন হবে বছর শেষের মূল্যায়ন? 

কিংবা চার মাস করে তিন ধাপে পাঠ্যসূচি ভাগ করা হলেও জুন থেকে পরের ছয় মাসের মধ্যে আট মাসের পাঠ্যসূচি শেষ করা কঠিন হবে। সেসাথে করোনার দুবছরে ঘাটতি আছে শিক্ষার্থীদের।

সময় কম থাকলেও ২০২৩ সালে ৬ষ্ঠ শ্রেণির বই নিয়ে সংকট হবে না বলছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান। 

আরেক সদস্য প্রফেসর ড এ কে এম রিয়াজুল হাসান বলেন, মাধ্যমিকে নতুন পাঠ্যসূচির পরীক্ষা মূলক পাঠদান শুরু হলেও প্রাথমিকে শুরু করা যায়নি। আপাতত আগস্টে তা শুরু করার আশা। 

২০২৩ সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বই দিতে চায় সরকার।  


একাত্তর/এআর

জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
অনেক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগসহ নানা অসংগতি সামলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর