চবিতে যৌন নিপীড়ন: দুই শিক্ষার্থী বহিষ্কার, আটক আরও এক

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দু'জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিস্কৃত এ দু'জন হলো আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও নুরুল আবছার বাবু।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অপর দুই অভিযুক্ত মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিস্কারের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিচ্ছে। তারা চট্টগ্রামের হাটহাজারি কিলেজের শিক্ষার্থী। 

এদিকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে আটক করেছে র‌্যাব-৭। এ নিয়ে ৫ জনকে আটক করলো বাহিনীটি।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।  

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে বহদ্দারহাট এলাকা থেকে আটক করা হয়েছে । এ নিয়ে মোট ৫ জনকে আটক করা রয়েছে।  

এর আগে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়।  

তারা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ একই বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের মাসুদ রানা।

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেও মারধর করে বখাটেরা। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তাদেরকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তার বন্ধুকে আটকে রাখে। এই ঘটনায় ভুক্তভোগী হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও  ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।  


একাত্তর/এসএ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর