অনুমোদনহীন ভবনেই চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৫:৪৪ পিএম

বছরের পর বছর ধরে অনুমোদনহীন ভবনে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনুমোদনহীন কোর্সে করা হচ্ছে শিক্ষার্থী ভর্তি। বসে বসে এসব দেখতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

কারণ, এসব বন্ধের এখতিয়ার নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। তাই বছরে দুবার গণ-বিজ্ঞপ্তি দিয়ে কালো তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে দায় সারছে কমিশন।

তাই, কমিশনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা কমিশন করার কথা বলছেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তা না হলে উচ্চ শিক্ষায় নেমে আসবে চরম বিশৃঙ্খলা।

উচ্চ শিক্ষায় যুক্ত দেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীর বড় অংশই পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসেবে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গড়ে প্রতি বছর ভর্তি হয় দুই লাখ ৬৬ হাজারেরও বেশি শিক্ষার্থী।

এসব বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের বিরুদ্ধে বছরে দুইবার কালো তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তিতে সর্তক করে মঞ্জুরি কমিশন।

গেলো বুধবার এমনি একটি বিজ্ঞপ্তিতে ১৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ হয়েছে। যেখানে নিয়ম না মেনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি কোর্সের আড়ালে ১০টি প্রোগ্রাম পরিচালনা করার অভিযোগ উঠে এসেছে।

অনুমোদন ছাড়া ভবনে চলছে সাউথ ইস্ট, ভিক্টোরিয়া আর ইউডার মতো চারটি বিশ্ববিদ্যালয়। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্ব প্রকাশ্য। দি পিপলস ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠার পর থেকে নেই ট্রেজারার।

শিক্ষার্থীরা বলছেন, খরচ কমের কারণে অনেকেই এসব বিশ্ববিদ্যালয়ে ছুটছেন। যেখানে একটি সার্টিফিকেট পাওয়াটাই মুখ্য।

আরও পড়ুন: বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, তালিকা টাঙানোর নির্দেশ

মঞ্জুরি কমিশনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বলছেন, ক্ষমতা নেই তাই কোন ব্যবস্থা নিতে পারে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

শিক্ষামন্ত্রী দীপু মনিও মানলেন আইন সংস্কারের করা প্রয়োজনীয়তা। উচ্চ শিক্ষা কমিশন করলে ইউজিসির পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/আরএ

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর