প্রাথমিক ও কিন্ডারগার্টেনে সপ্তাহে দুই দিন ছুটি

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন স্কুলও সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে। শুক্র ও শনিবার ছুটি থাকবে এসব শিক্ষার্থীদের।

সোম অথবা মঙ্গলবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল দুই দিন বন্ধ থাকবে। সপ্তাহের শুক্রবার ও শনিবার এ ছুটি কার্যকর করা হবে। অন্যান্য দিন স্কুলে নিয়মিত পাঠদান পরিচালনা করা হবে।

আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষার্থী অপহরণ, একদিনেও মেলেনি খোঁজ

তিনি বলেন, এ বিষয়ে সোমবার আমাদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অথবা আগামীকাল এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। সিদ্ধান্ত কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে।


একাত্তর/আরএ

প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার। 
গরম না কমা পর্যন্ত খুব সকালের শিফটে স্কুল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমের কারণে অতিরিক্ত সাত দিন বন্ধ রাখার পর সারাদেশে স্কুল-কলেজ খুললে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তারা।...
তাপপ্রবাহের মধ্যে রোববার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর