স্কুলে বাড়লো ক্লাসের সংখ্যা, কলেজেও নতুন সূচি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৪ পিএম

শুক্র-শনিবার ছুটির নির্দেশের পর, এবার স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পাঁচদিন ক্লাসের নির্দেশনা দিলো সরকার। বৃহস্পতিবার ক্লাস হবে পূর্ণ দিবস।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দিনে ছয় ঘণ্টায় সাতটি ক্লাস নিতে হবে। সপ্তাহে মোট ক্লাস হবে ৩৫টি। 

শুক্র ও শনি সপ্তাহে দু’দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর হতেই এবার পাঁচদিন ক্লাসের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা প্রকাশ করলো সরকার।

সেই হিসেবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের সংখ্যা পুনর্বিন্যাস করা হয়েছে। দিনে সাতটি করে মাধ্যমিকে হবে ৩৫টি ক্লাস। ঘণ্টা হিসেবে দিনে ছয় ঘণ্টা ১০ মিনিট। 

আর, উচ্চ মাধ্যমিকে ২৮টি ক্লাস। তাতে করে শিখনে কোন ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি আরও জানিয়েছেন, দুই শিফটের স্কুল শুরুর সময় সাড়ে সাতটার বদলে সাতটা করা হয়েছে। কমানো হয়েছে স্কুল শুরুর আগে সমাবেশ আর বিরতির সময়ও।

এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি মোট ছয় ঘণ্টা ১০ মিনিট হবে।

দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি মোট ৫ ঘণ্টা ৫ মিনিট হবে।

প্রথম শিফট সকাল সাতটায় শুরু হয়ে ১২টা ৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২টা ২০ মিনিটে শুরু হয়ে চলবে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত।

একাদশ ও দ্বাদশ শ্রেণির সময়সূচিতে জানানো হয়, প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট। সপ্তাহে মোট ২৮টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। 

আরও পড়ুন: প্রতিষ্ঠানভিত্তিক কোচিং ব্যবস্থা আসছে: শিক্ষামন্ত্রী

ঐচ্ছিক বিষয়ের জন্য পাঁচটি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে এমন শিক্ষার্থী সপ্তাহে ৩৩টি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে।

জ্বালানিসহ খরচ কমাতে সরকারের সাশ্রয় নীতির হিসেবে গেল ২৫ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন ছুটির ঘোষণা দেয় সরকার।


একাত্তর/এসি

জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার কলেজের অধ্যক্ষ সই করা এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর