ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন পাঠ্যসূচি, তবে চূড়ান্ত নয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

২০২৩ সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হলেও এটাই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

তিনি বলেছেন, সারাবছর ধরে বই পরিমার্জনা চলবে। বড়ো শ্রেণিতে বেশি অংশ সামষ্টিক আর অপেক্ষাকৃত ছোট শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। আর নতুন কারিকুলাম বাস্তবায়নে চার লাখের বেশি শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নতুন কারিকুলাম নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কেবল পুঁথিগত জ্ঞান অর্জনই নয়, হাতে কলমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনও গুরুত্ব পাবে নতুন শিক্ষা কারিকুলামে।

তিনি জানান, ২০২৩ সালে ৩৩ হাজারেরও বেশি স্কুলে ষষ্ঠ আর সপ্তম শ্রেণির নতুন কারিকুলামের বই দেওয়া হবে। 

আরও পড়ুন: মিনিকেট নামে চাল বিক্রেতাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা

এনসিটিবি’র কারিকুলাম বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মাদ গোলাম ফারুক বলেন, কোনো দেশেই একবারে বড়ো কোনো পরিবর্তন হয় না। শিক্ষকরা করোনাকালে যেভাবে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন,  নতুন কারিকুলামের বাস্তবায়নেও তাদের ওপরই ভরসা করা হচ্ছে। আর তাই চার লাখের বেশি শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় আসছেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন। 



একাত্তর/এসি


শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর