চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অবরোধ স্থগিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

চবি ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ  হৃদয় জানান, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আমরা আন্দোলন থেকে সরে এসেছি। 

তিনি বলেন, প্রথম থেকে আমরা কমিটি বর্ধিত হওয়ার দাবি জানিয়ে আসছি। কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

চবি প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া জানান, আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষক বাস ও শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা যথারীতি চলবে। 

আরও পড়ুন: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

এর আগে পদবঞ্চিত ছাত্রলীগের অবরোধের কারণে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে  বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। শহরে যেতে পারেনি শিক্ষকদের কোনো বাস। স্থগিত করা হয় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী।


একাত্তর/এসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর