অস্থায়ী ক্যাম্পাস সরাতে সড়কে মানারাতের শিক্ষার্থীরা

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯:১৯ পিএম

স্কুলের মাঠে বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রাজধানী গুলশান এলাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা

তাদের দাবিআশুলিয়ায় ১২ বিঘা জমির উপর মানারাত বিশ্ববিদ্যালয় তৈরি হলেও, গুলশানে তাদের খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ করছে কর্তৃপক্ষ

রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে এ দাবি জানায়।

এ সময় অভিভাবকরা বলেন, আমরা আমাদের শিশুদের অধিকার রক্ষা করতে চাই। আমরা কোনো সহিংসতা চাই না। আমরা কোনো রাজনীতি করতে চাচ্ছি না।

আমরা শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। মানারাত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য আশুলিয়ায় জায়গা কিনে ক্যাম্পাস করেছে।

তারা কেন চলে যাচ্ছে না। কেন তারা হাতগুটিয়ে আছেবাচ্চাদের মনোবল ভেঙে যাচ্ছে। বাচ্চাদের সামনে ফাইনাল পরীক্ষাতারা পড়াশোনায় মন দিতে পারছে না।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পরিচালক আব্দুল্লাহ্ আল জহির স্বপন সরকারকে সুনজর দেয়ার অনুরোধ জানিয়ে বলেনএই মাঠ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চারা কোথায় যাবে?

এছাড়া দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসানবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ারসহ অনেকে মাঠ দখল ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

তাদের দাবি, মানারাতের যে অস্থায়ী ক্যাম্পাস ইউজিসির নির্দেশনা অনুযায়ী আশুলিয়াতে ১০ বিঘার ওপর যে স্থায়ী ক্যাম্পাস আছে সেখানে নিয়ে যেতে হবে।

স্কুলটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম যিনি বরাবর শিশুদের মাঠ উদ্ধারে তৎপর একদিন আগেও তিনি বলেছেন, সব খেলার মাঠ তিনি উদ্ধার করবেন

মেয়রের এই ঘোষণার বাস্তবায়ন দেখতে চান শিক্ষার্থীরা তাদের সবার দাবি শিশুদের সুস্থভাবে বাঁচতেই খেলার মাঠ দরকার সেটি যেনো সরকার ও মেয়র রক্ষা করেন

একাত্তর/এসএ

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস...
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা ১৬ জুন শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর