চবি ক্যাম্পাসে চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯ পিএম

চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই আন্দোলন শুরু করেছে চারুকলা শিক্ষার্থীরা। 

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

পূর্ব ঘোষণা অনুযায়ী অনশনের কর্মসূচি থাকলেও সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন আন্দোলনকারীরা। অনশন নয়, মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা। যতক্ষণ পর্যন্ত নগরীর বাদশাহ মিয়া সড়ক থেকে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হবে না ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 

আন্দোলনরত চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী জহির রায়হান বলেন, আমাদের কোনো স্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। কারণ তারা ভবন মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে কিন্তু তারা আমাদের স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্তে আসেনি। এজন্য আমরা আন্দোলন করছি এবং করব।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ সালে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: 'শিক্ষাক্রম নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করা হচ্ছে'

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় এক মাসের জন্য চারুকলা ইনস্টিটিউট ও এর হোস্টেল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়। নগরীর বাদশাহ মিয়া সড়কে অবস্থিত চারুকলাকে মুল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে গত বছরের ২ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা।


একাত্তর/জো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো যুগান্তকারী সিদ্ধান্ত।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য ড. দিদারুল আলম পদত্যাগ করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মো. মশিউর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর