চবিতে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৩:৩৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ মোট ১৭ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

রোববার (১২ মার্চ) তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ গণমাধ্যমকে বলেন, পদত্যাগপত্র পেয়েছি। যারা পদত্যাগ করেছেন তাদের তালিকা পরে জানানো হবে। 

জানা যায় পদত্যাগকারীদের মধ্যে ৮ জন সহকারী প্রক্টর আর বাকিরা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক রয়েছেন।

এদিকে প্রক্টর পদত্যাগের পরপরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিক সিকদারকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ভিসি পদ থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফিরতে চান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর