সরকারি প্রাথমিকে ক্লাস চলবে ১৫ রমজান পর্যন্ত

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৮:৪৫ পিএম

পবিত্র রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। সময়সূচি হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

এর ফলে আগামী ৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রমজান মাসের ছুটি থাকবে। ২৭ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: রোজায় রাজধানীর ২০ স্থানে কম দামে ডিম-মাংস-দুধ বিক্রি

উল্লেখ্য, এবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করে সরকার।


একাত্তর/এসজে

প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার। 
গরম না কমা পর্যন্ত খুব সকালের শিফটে স্কুল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমের কারণে অতিরিক্ত সাত দিন বন্ধ রাখার পর সারাদেশে স্কুল-কলেজ খুললে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তারা।...
তাপপ্রবাহের মধ্যে রোববার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
দীর্ঘদিনের বিরতি ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত 'ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা' (ডিভি) লটারি। সাবেক ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধ করার...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর