জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের ছুটি

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৪:১৫ পিএম

গ্রীষ্মকাল ও রমজান উপলক্ষে ২৭ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৩৯ দিনের ক্লাস ছুটির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ২৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত ৩৯ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।

অফিস ছুটির ব্যাপারে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়। তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার রহিমা কানিজের সঙ্গে কথা বলে জানা গেছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারিত হবে। সে হিসেবে আগামী ১৯ এপ্রিল থেকে অফিস ছুটি শুরু হবে।

এর আগে গত ২১ মার্চ রহিমা কানিজ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সরকারি প্রাথমিকে ক্লাস চলবে ১৫ রমজান পর্যন্ত

এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটিতে যদি কোনো বিভাগ ক্লাস নিতে চাইলে সকাল ৯টা হতে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস নিতে পারবে। আর রমজান মাসে সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। তবে যোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট হতে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।


একাত্তর/আরএ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের মোবাইল বন্ধ করে র‍্যাগ দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই বিভাগের ৫৩তম ব্যাচের ১৬...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর