কিছুতেই থামানো যাচ্ছে না গাইড বইয়ের দৌরাত্ম

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৯:১৬ পিএম

বহু চেষ্টার পরও গাইড বইয়ের দৌরাত্ম থামানো যাচ্ছে না। বাজারে মিলছে নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সহায়ক বই। ফলে নতুন কারিকুলাম মুখ থুবড়ে পড়বে বলে শঙ্কা করছেন শিক্ষকরা। তবে এনসিটিবি বলছে, গাইড বইয়ের সঙ্গে মূল্যায়ন পদ্ধতির কোনো মিল থাকবে না।

শিক্ষার্থীরা করে করে শিখবে, দক্ষ হবে। এতেই কমবে মুখস্থ করার প্রবণতা। থাকবে না কোচিং বা গাইড বইয়ের দৌরাত্ম। চালু হওয়া নতুন কারিকুলাম নিয়ে এমনটা বলা হলেও বছরের পৌনে তিন মাসের মাথায় বাজারে মিলছে ষষ্ঠ-সপ্তম শ্রেণির নতুন পাঠ্যসূচির গাইড বা সহায়ক বই।

রাজধানীর বইয়ে দোকানগুলো ছেয়ে গেছে এমন গাইড বইয়ে। এর ফলে নতুন কারিকুলাম মুখ থুবড়ে পড়বে আশঙ্কা করছেন শিক্ষকরা। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম জানান, গাইড বইয়ের কারণে সেই পুরনো পথেই রয়ে যাবে শিক্ষা ব্যবস্থা।

image


‘সহায়ক বই’ নামে গাইডে বাজার সয়লাব। ‘একের ভেতর সব’ নাম দিয়ে তৈরি এসব গাইড এখন বিক্রিও হচ্ছে বেশ। স্কুলে-স্কুলে এসব গাইডের সৌজন্য কপিও পাঠানো হচ্ছে। পাঁচ খণ্ডের এক সেট বইয়ের দাম নেয়া হচ্ছে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। 

তাহলে কি নতুন কারিকুলামে শিক্ষক শিক্ষার্থীদের আস্থা নেই, এমন প্রশ্ন উঠলেও, নকল করতে পারে এমন শঙ্কায় গাইড বইয়ের দৌরাত্ম ঠেকাতে সামষ্টিক মূল্যায়ন পদ্ধতির বিষয়টি এখনও স্পষ্ট করছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, নতুন শিক্ষাক্রমের গাইড বই অবৈধ। এ ধরণের বই পড়ে কোনো লাভ হবে না। আমাদের মূল্যায়নের বড় অংশ হবে ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নে গাইড বই কোনো প্রভাব রাখতে পারবে না।

image


তিনি বলেন, ষষ্ঠ-সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের (পরীক্ষা) নির্দেশনা আমরা কৌশলগত কারণে দেইনি, যাতে কেউ গাইড না তৈরি করতে পারে। গাইড প্রকাশকরা গত বছর থেকে এই নির্দেশনার জন্য ঘুরছে। আমাদের এ নির্দেশনা প্রস্তুত থাকলেও আমরা প্রকাশ করিনি।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের গাইড অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। এসবের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের কোনো লাভ হবে না। শুধু শুধু টাকা ও সময়ের অপচয় হবে।

আর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এ ধরনের গাইড আসার কথা না। শিক্ষা আইন না থাকার কারণে, অনেক উদ্যোগই নেয়া যাচ্ছে না। তবে উচ্চ আদালতের নির্দেশ ও ১৯৮০ সালের আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত গাইড নিষিদ্ধ।


একাত্তর/এসি


জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।
গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর