এপিইউবির চেয়ারম্যান কবির হোসেন, সম্পাদক আনিস

আপডেট : ৩০ মে ২০২৩, ১০:২৭ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২৩-২০২৫ সালের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন। ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ড. আনিস আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক।

এছাড়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার নির্বাচিত হয়েছেন।  

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একেএম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম বাবু, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, ব্রাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শফিকুল ইসলাম মহিউদ্দিন, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একেএম নুরুল ফজল বুলবুল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আব্দুল হাই সরকার, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ তুষার, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ’র নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নির্বাচন ২০২৩ পরিচালনা করে।


একাত্তর/আরএ

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর